ছাতকে বজ্রপাতে নিহত ২
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পৃথক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রঞ্জন দেবনাথ নামে আরেক কিশোর আহত হয়েছে। সে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে উপজেলার সুরমা নদীতে নোঙর করা একটি নৌকায় কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মামুন মিয়া (২৮) নামে এক মাঝি মারা যায়। তার বাড়ি পিরোজপুর জেলায়।
Related News
জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরদিন শয়নকক্ষRead More
সুনামগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া এলাকায় হাওরেRead More



Comments are Closed