সিলেটে হকার্স লীগ নেতা রকিবকে বহিষ্কার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর হকার্স লীগের এক জরুরী সভা গত ১০ সেপ্টেম্বর সোমবার বিকেলে হকার্স লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর হকার্স লীগের সভাপতি মোঃ সফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল। সভায় সিলেট মহানগর হকার্স লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা ক্রমে সর্বসম্মতিতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকায় সিলেট মহানগর হকার্স লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রকিব আলীকে সিনিয়র সহ সভাপতি পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে তার সদস্য পদ বাতিল করা হয়েছে। সভায় বলা হয় রকিব আলীর অপরাধ মূলক কোন কাজের দায়ভার সিলেট মহানগর হকার্স লীগ নিবে না।
উল্লেখ্য, মোঃ রকিব আলী সরকারী প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকে নেক্কার জনক কার্যকলাপ ও আইন বিরোধী কর্মকান্ড করায় সিলেট মহানগর হকার্স লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর হকার্স লীগের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি
Related News
ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবংRead More
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরRead More



Comments are Closed