Main Menu

‘নিখোঁজ’ সাজ্জাদের সন্ধান দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘সাজ্জাদ কে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও’ শ্লোাগানে মুখরিত পুরো এমসি কলেজের চপারপাশ। নিখোঁজ হওয়ার ৯৬ ঘন্টা পরও উদ্ধার না হওয়ার প্রতিবাদে মানববন্ধনে এরকম আবেগ প্রবণ স্লোগান দিতে থাকেন সাজ্জাদের সহপাঠি ও সাধারণ শিক্ষার্থীরা ।
সিলেট এমসি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ‘নিখোঁজ’ সাজ্জাদ আহমেদের সন্ধানের দাবীতে সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদের আয়োজনের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এমসি কলেজ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুলের সঞ্চালনায় ও হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ আল ইমরানের সভাপতিত্বে নিখোঁজ সাজ্জাদ আহমদের সন্ধানের দাবিতে সংহতি প্রকাশ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা চৌধুরী।
তিনি বলেন, ‘গত কয়েকদিনের ব্যবধানে টিলাগড় থেকে দুজন নিখোঁজ হয়ে যান, সিলেটে এরকম ভাবে হঠাৎই গুম হওয়ার ঘটনা আমাদের মনে নিয়মিত আতঙ্ক সৃষ্টি করছে, যা কখনও কাম্য নয়।’
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ সংগঠক দেলোয়ার হোসাইন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জয় ও যুগ্ম সম্পাদক শাহ রনি প্রমুখ।
উলে­খ্য, গত ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর টিলাগড় থেকে কলেজে যাওয়ার পথে সাজ্জাদ নিখোঁজ হন।
সিলেটে বিএনপির মানবন্ধনে খালেদা জিয়ার মুক্তি দাবি
সিলেট অফিস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবীতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিশাল মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মানববন্ধনটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ১টার দিকে সমাপ্ত হয়। মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সরকার কারাগারে আটকে রেখে প্রহসনের নির্বাচন করতে চায়। তারা বেগম জিয়াকে ভয় পায়। কোনো ষড়যন্ত্র করেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা যাবে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, ওসমান গনি, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, বাবু নিহার রঞ্জন দে, মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, জেলা সাংগঠনিক আবুল কাশেম, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, জেলা ধর্ম সম্পাদক আল মামুন খান, তাতী সম্পাদক ওহিদ তালুকদার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, মহানগর বিএনপির সহ-কোষাধ্যক্ষ শেখ মু. ইলিয়াস আলী, জেলা সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর সম্পাদক এম. এ মালেক, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন, সহ-শিশু সম্পাদক দেলোয়ার হোসেন জয়, মহানগর সহ-কুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, জেলা সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর সহ-যোগাযোগ সম্পাদক উজ্জর রঞ্জন চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-পল্লী উন্নয়ন আব্দুস সবুর, জেলা ও মহানগর সদস্য মোতাহির আলী মাখন, এম. মখলিছ খান, নুরুল ইসলাম লিমন, ফয়েজ উদ্দিন মুরাদ, দেলোয়ার হোসেন রানা, আলী হায়দার মজনু, মাসুম রাজ্জাক রুমেল, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সভাপতি সুদিপ জ্যোতি এষ, সাবেক ছাত্রনেতা সৈয়দ সারওয়ার রেজা, কয়েস আহমদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন।

‘নিখোঁজ’ সাজ্জাদের সন্ধান দাবিতে সিলেট এমসি কলেজে মানববন্ধন
সিলেট অফিস: ‘সাজ্জাদ কে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও’ শ্লোাগানে মুখরিত পুরো এমসি কলেজের চপারপাশ। নিখোঁজ হওয়ার ৯৬ ঘন্টা পরও উদ্ধার না হওয়ার প্রতিবাদে মানববন্ধনে এরকম আবেগ প্রবণ স্লোগান দিতে থাকেন সাজ্জাদের সহপাঠি ও সাধারণ শিক্ষার্থীরা ।
সিলেট এমসি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ‘নিখোঁজ’ সাজ্জাদ আহমেদের সন্ধানের দাবীতে সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদের আয়োজনের মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এমসি কলেজ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন শিমুলের সঞ্চালনায় ও হবিগঞ্জ জেলা ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি মাহমুদ আল ইমরানের সভাপতিত্বে নিখোঁজ সাজ্জাদ আহমদের সন্ধানের দাবিতে সংহতি প্রকাশ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা চৌধুরী।
তিনি বলেন, ‘গত কয়েকদিনের ব্যবধানে টিলাগড় থেকে দুজন নিখোঁজ হয়ে যান, সিলেটে এরকম ভাবে হঠাৎই গুম হওয়ার ঘটনা আমাদের মনে নিয়মিত আতঙ্ক সৃষ্টি করছে, যা কখনও কাম্য নয়।’
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ সংগঠক দেলোয়ার হোসাইন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জয় ও যুগ্ম সম্পাদক শাহ রনি প্রমুখ।
উলে­খ্য, গত ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর টিলাগড় থেকে কলেজে যাওয়ার পথে সাজ্জাদ নিখোঁজ হন।

Share

Related News

Comments are Closed