Main Menu

বিএনপি নেতা আলী আহমদের মায়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এর মাতা চম্পা খানম (৭০) ইন্তেকাল করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। ব্রেইন স্টোক করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

সোমবার বাদ আসর দক্ষিণ সুরমার কামালবাজারের তালিবপুর নতুন জামে মসজিদের মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

লুনা ও শফি চৌধুরীর শোক;
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদি লুনা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।
সোমবার পৃথক শোক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মাতা সম্পা বেগমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমা সম্পা বেগমকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারের সদস্যদেরকে শোক সইবার শক্তি দিন আমীন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক;
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের মাতা সম্পা বেগম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল এক শোক বার্তায় মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed