সিলেটে ৩ দিন ব্যাপী রান্না মেলা উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট হোম্ এন্ড ফ্যাশন এক্সোসোরিজের উদ্যোগে ৩ দিন ব্যাপী সিলেট ফুড এক্সিভিশন-টু শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নগরীর জেলরোডস্থ তুশান্স ডাইনিং এন্ড বেনকাট হলে এ এক্সিভিশন উদ্বোধন করা হয়। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ফুড এক্সিভিশন-টু ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এখানে হাতের বানানো মজার মজার রান্না নিয়ে এসেছেন রাধুনিরা। এতে অংশ নিয়েছেন গৃহিনী, নিনাস কিচেন, ফুডরা, সিস্টার্স কিচেন, ফুড হাট, কুকিং ফুড, বসুন্ধরা, এএস কিচেন, সুইট এন্ড স্পাইসি, ডেজেল ডেসার্ট এন্ড ড্রিংকিং, সামায়রা পিঠা ঘর।
উদ্বোধনকালে নারী উদ্যোক্তা নাজিয়া চৌধুরী বলেন, আমি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই। এ কাজটি অব্যাহত অব্যাহত থাকবে। আগামীতেও এ ধরনের আরো বড় পরিসরে অনুষ্ঠান করার জন্য সকলের সহযোগিতা চাই। এখানে দেশী-বিদেশী দিসের্ট, ঝাল আইটেম, বিরিয়ানী, ফাস্ট ফুড আইটেম সহ আরো অনেক ধরনের খাবারের সমাহার রয়েছে আমাদের এখানে।
আগামী ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর সিলেট হোটেল স্টার প্যাসিফিক এ সিলেট ডিস্কাউন্ট মেলা ২০১৮ অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনসাধারণকে নারী উদ্যোক্তা নাজিয়া চৌধুরী আমন্ত্রণ জােিনয়ছেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed