দক্ষিণ সুরমায় ১১ যানবাহন চালককে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার সেতুর দক্ষিণ সুরমা অংশের প্রবেশদ্বার মারকাজ পয়েন্টে বিভিন্ন যানবাহনের ১১ চালককে ২ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বুধবার বিকেলে অবৈধ, লাইসেন্সবিহীন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স।
তিনি জানান, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালনার অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারায় এ জরিমানা আদায় করা হয়। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed