রোহিঙ্গা বস্তিতে আগুনে ২৮ ঘর ভস্মীভূত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে অগ্নিকাণ্ডে ২৮টি ঘর ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তিতে আগুন লাগে। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তের মধ্যেই ২৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed