Main Menu

জকিগঞ্জে বিএনপি নেতা আব্দুশ শাকুর গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে সিলেটের জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাসা থেকে তাকে আটক করে। সোমবার (৩ সেপ্টেম্বর) পুলিশ তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানিয়েছেন, জকিগঞ্জে শিক্ষার্থীদের উস্কানি দেয়ার কারণে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জকিগঞ্জ পৌরসভা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর রিপন আহমদ এ মামলাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন মামলা উল্লেখ করে বিএনপি নেতা শাকুরের দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed