গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন ৩ অক্টোবর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ৩ অক্টোবর বুধবার এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন।
প্রসঙ্গত, ৩১ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed