সিলেটে প্রবাসী আ.লীগ নেতা খুনের ঘটনায় মামলা, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা এস এম আব্দুল আহাদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। তবে আটককৃতদের নাম জানাননি তিনি।
এর আগে রোববার দুপুরে নিহতের স্ত্রী রাসনা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে কতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট শুক্রবার রাত ১০টার দিকে জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের সামনে আওয়ামীলীগ নেতা এস এম আব্দুল আহাদকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আব্দুল আহাদ বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে।
তার পরিবারের সদস্যারা জানান, গত বৃহস্পতিবার সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, রোববার সন্ধ্যায় দুইজনকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছে কিছু পাওয়া গেলে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed