সিলেটে মাইক্রোবাস চাপায় ভার্সিটি কর্মচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় এক ভার্সিটি কর্মচারী নিহত হয়েছেন। নিহত ইব্রাহীম আলী রুস্তুম (৪০) বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা রুস্তম আলী দুই সন্তানের জনক।রুস্তুমের গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল কাচারঝাক গ্রামে।
রোববার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মোটর সাইকেল মেরামত করাতে শিবগঞ্জের একটি ওয়ার্কশপে এসেছিলেন তিনি। রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দেয় তাকে।
শাহপারণ (রহ.) থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবগঞ্জ সোনারগাঁ কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী মাইক্রোবাস রুস্তম আলীকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। মাইক্রোবাসসহ চালককে পুলিশ আটক করেছে। রুস্তম এর লাশ হাসপাতালের মর্গে রয়েছে।তবে এখনো কোনো মামলা হয়নি।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed