Main Menu

মালয়েশিয়ায় জিম্মি সিলেটের প্রবাসী উদ্ধার, আটক ৫

Manual2 Ad Code

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হাতে জিম্মি হওয়া এক বাংলাদেশিকে উদ্ধার করেছে কুয়ালালামপুর পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠ পেতালিং জায়া নামক স্থানের একটি অ্যাপার্টমেন্ট থেকে গত ৩০ আগস্ট শাহিদ (২৪) নামে ওই বাংলাদেশিকে জিম্মি অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণ বাবদ দেয়া কয়েক হাজার রিংগিতসহ পাঁচজনকে আটক করা হয়।

Manual4 Ad Code

জানা গেছে, শাহিদের বাড়ি বাংলাদেশের সিলেটে। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাকেন। তাকে তার পাওনা ছয় লাখ টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে দুদিন চোখ বেঁধে গৃহবন্দি করে রাখে একটি চক্র। এর পর ওই ব্যক্তির বাড়িতে নির্যাতনের ছবি পাঠিয়ে বিকাশে ১০ হাজার মালয়েশিয়ান মুদ্রা (রিংগিত) মুক্তিপণ দাবি করে তারা। বাংলাদেশ থেকে তার পরিবার দাবির অর্ধেক টাকা পরিশোধও করে।

Manual3 Ad Code

মুক্তিপণের বাকি অর্থ জোগাড়ের জন্য শাহিদের পরিবার কুয়ালালামপুরের পরিচিত এক বাংলাদেশিকে জানালে তিনি বিষয়টি কুয়ালালামপুর পুলিশকে অবগত করেন। কুয়ালালামপুর পুলিশ কৌশলে অভিযান চালিয়ে জিম্মি বাংলাদেশিকে উদ্ধার করে এবং পাঁচ অপরাধীকে আটক করে।

Manual8 Ad Code

তথ্য ও ছবি : যুগান্তর

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code