গাজীপুরে লেগুনা উল্টে আহত ১২
মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী লেগুনা উল্টে অন্তত ১২জন আহত হয়েছেন।
উপজেলার হোতাপাড়ার নৌলাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) প্রদীপ কুমার মজুমদার জানান।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই প্রদীপ বলেন, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা মোড় থেকে যাত্রী নিয়ে লেগুনাটি শ্রীপুর উপজেলার মাওনা যাচ্ছিল।
“পথে চালক চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি যাত্রীসহ মহাসড়কে উল্টে যায়। এতে অন্তত ১২ যাত্রী আহত হন।এতে দুই তিন জনে অবস্থথা গুরু তর।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed