Main Menu

হবিগঞ্জে ৫ মহিলা ছিনতাইকারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ শহরে মহিলা ছিনতাইকারীদের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এদের টার্গেট হচ্ছে হাসপাতালসহ বিভিন্ন শপিং মল।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে সদর হাসপাতালে জনৈক মহিলার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে ৫ মহিলা ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হল, নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আবুনি আক্তার (২২), হালেমা খাতুন (২৫), রাবেয়া (২০), পপি আক্তার (২২), সুমি বেগম (২১)।

এ ব্যাপারে ওসি তদন্ত জিয়া উদ্দিন জানান, আটককৃতদেরকে জিজ্ঞাসা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed