কুবির ভর্তি আবেদন শুরু শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর শনিবার থেকে। এ আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৯ ও ১০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৫ বা ২০১৬ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০১৭ বা ২০১৮ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য জিপিএ ৬.০০ (চতুর্থ বিষয়সহ) এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ ৬.০০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে।
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা যাবে। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১৯টি বিভাগে মোট ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়াও হেল্পলাইন নম্বর ০১৫৫৭ ৩৩০৩৮১-৮২ এর মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট সব ধরনের তথ্য পাওয়া যাবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed