ব্রাহ্মণবাড়িয়ায় এনা’র বাস খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামোড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের বিশিষ্ট বাগান ব্যবসায়ী আলফু মিয়ার স্ত্রী শাহানাজ নুর (৪৫), তার মেয়ে শামিমা নুর নিলা (১৮) এবং সাত মাস বয়সী ইয়াসিন। আর এ ঘটনায় একই পরিবারের আহত সদস্যরা হলেন আলফু মিয়া (৬৫) ও তার ছেলে আসিফ (২৪)। আহতরা ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার বলেন, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মহাসড়কের বৈশামোড়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed