সরকারি করা হলো আরও ৫ কলেজ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বেসরকারি আরও ৫ কলেজকে সরকারি করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শহীদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞপন জারি করা হয়েছে।
কলেজগুলো হলো- রাজশাহীর বানেশ্বর কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ, বাগেরহাটের শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজ ও পাকেরহাট ডিগ্রি কলেজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ অনুযায়ী গত ২৫ আগস্ট থেকে পাঁচটি কলেজকে সরকারি করা হলো’।
নতুন এই ৫ কলেজকে সরকারি করার পর বর্তমানে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed