হকিতে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
রবিবার (২৬ আগস্ট) জিবিকে মেইন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সোমবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর পঞ্চম স্থানের জন্য লড়বে বাংলাদেশ। ওই ম্যাচে হারলেও ষষ্ঠ স্থানটি নিশ্চিতই থাকবে বাংলাদেশের।
১৯৭৮ সালে এশিয়ান গেমসে প্রথম অংশ নিয়েই ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ হকি দল। ১৯৯০ তে অংশ নেয়নি বাংলাদেশ। এরপর সপ্তম হয়েছে ১৯৮৬, ১৯৯৪, ২০০২ ও ২০০৬ সালে। অস্টম হয়েছে গত দুই আসর ২০১০ ও ২০১৪ সালে। নবম হয়েছে দুবার ১৯৮২ ও ১৯৯৮ সালে। দীর্ঘ ৪০ বছর পর ষষ্ঠ স্থানের দেখা পেল আশরাফুল-জিমি-চয়নরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed