চা শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবিতে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চা শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকাসহ সাতদফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার উদ্যোগে ২৬ আগষ্ট রোববার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু শহরেরে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
চা শ্রমিক ফেডারেশন সিলেট জেল সংগঠক নিপা মোধি’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ সমন্বয়ক ও ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারি, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, ফেডারেশন-এর শিবু মোধি, বিজয় মোধি, রহিমা, কৃষ্ণ, ময়না মোধি, ভারতি মোধি, মনি, রতœা বৈষ্ণব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চা শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকার কম হলে তা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল হবে। চুক্তির মেয়াদ দেড় বছর আগে শেষ হয়ে গেলেও মালিকপক্ষের একগুয়েমির কারণে সাথে সাথে নতুন চুক্তি সম্পাদন করা যায়নি। বক্তারা, আগামিতে বাস্তবায়ন হওয়া দৈনিক মজুরি ৩০০ টাকার কম হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষনা করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed