বড় হারে বিদায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ম্যাচটা বাংলাদেশের জন্য ঐতিহাসিকই ছিল। কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের ফুটবলের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিল টাইগার যুবারা। কিন্তু শেষটা রাঙাতে পারলো না। শেষ আটে খেলা হলো না।
উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
এ পরাজয়ের ফলে এশিয়ান গেমসও শেষ হয়ে গেছে জামাল ভূঁইয়া বাহিনীর।
শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ইন্দোনেশিয়ায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় বাংলাদেশ।
খেলার ১৩ মিনিটে গোলে করে এগিয়ে যায় উত্তর কোরিয়া। এরপর ৩৮ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করে কোরিয়ার যুব দলটি।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলে। প্রতিপক্ষের জালে গোল দিতে গিয়ে ৬৯ মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে বাংলাদেশ। এতেই পরাজয় নিশ্চিত হয়ে যায়। খেলার একিবারে শেষ পর্যায়ে গোল করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় বাংলাদেশ।
এর আগে গত রোববার এশিয়ান গেমসের শক্তিশালী দল কাতারকে হারিয়ে শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশের যুব ফুটবল দল।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed