Main Menu

নবীগঞ্জে বিষপান করে যুবকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা: নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে পরিবারের সাথে অভিমান করে তোফাজ্জুল মিয়া (১৯) নামে এক যুবক বিষপানে মারা গেছে। সে ওই গ্রামের বশির মিয়ার ছেলে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ীর লোকজনের সাথে পারিবারিক বিষয় নিয়ে সকলের সাথে অভিমান করে। এ সময় ঘরে রাখা ধানি জমিতে মারার বিষ তার শয়ন কক্ষের দরজা বন্ধ করে পুরো বোতল বিষ খেয়ে ফেলে। অনেক্ষন তার ঘরের দরজা না খোলায় বাড়ীর লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে বিছানার মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।

Share





Related News

Comments are Closed