লেখক-গবেষক মাহফুজুর রহমান আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের প্রখ্যাত লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক মাহফুজুর রহমান আর নেই। বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ৮ টার দিকে শহরের দক্ষিণ কলিমাবাদস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর।
মাহফুজুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ধারণা করা হচ্ছে তিনি সুগার নীল হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি বমি করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার বাদ জুমা বেলা ২ টায় টাউন ঈদগাহ মাঠে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed