শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় ভোগাই নদীতে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে তারাকান্দায় রাবার ড্যামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশু হলো- নকলার গড়েরগাঁও গ্রামের আক্তার হোসেনের ছেলে শান্ত (১২) ও আব্দুল আলীমের ছেলে ওমর ফারুক (১২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, একটি কোচিং সেন্টারের ১৫ জন শিক্ষার্থী বিকালে তারাকান্দার রাবার ড্যাম এলাকায় বেড়াতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে তাদের মধ্যে ৫/৬ জন ভোগাই নদীতে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে শান্ত ও ওমর ফারুক স্রোতের টানে তলিয়ে যায়।
ওসি আরও জানান, পরে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed