জামালগঞ্জে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামালপুর শহরে একটি পাম গাছ উপড়ে অটোরিকশার ওপর পড়ে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে পৌরভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. মোখলেছ (৪০) জামালপুর পৌরসভার যোগিরঘোপা এলাকার মুনছুর আলীর ছেলে।
আহতরা হলেন- জামালপুর শহরের বন্দেরপাড়ার রাশেদা বেগম (২৩), পাথালিয়ার নুর মোহাম্মদ (৪৫) ও ময়মনসিংহের মুক্তাগাছার রোকেয়া বেগম (৫৫)।
এদের মধ্যে নুর মোহাম্মদ ও রোকেয়া বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় জামালপুর পৌর ভবনের সামনে প্রধান সড়কের উপর একটি পাম গাছ উপড়ে পড়ে যায়। এ সময় গাছটি একটি বিদ্যুতের তার ও খুঁটিসহ পড়ে ব্যাটারিচালিত এক অটোরিকশার উপর। এতে চারজন আহত হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মোখলেছকে মৃত ঘোষণা করেন।
শহরের প্রধান সড়কে গাছ ও বৈদ্যুতিক তারসহ খুঁটি ভেঙে পড়ায় ওই সড়কে কয়েকঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed