আর কোন নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে সিলেটের বাদাঘাটে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারের স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। আজ মঙ্গলবার বিকেলে বাদাঘাটে নতুন কারাগার ও নগরীর জেলরোডস্থ পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি আরও জানিয়েছেন, পুরাতন কারাগারের ভেতরে দশটি ঐতিহাসিক স্থান রয়েছে। সেগুলো সংরক্ষণ করে পুরাতন কারাগারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পার্ক নির্মাণ করার কথা জানান অর্থমন্ত্রী। পুরাতন কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে সেখানে বঙ্গবন্ধু মিউজিয়াম করার পরিকল্পনার কথা জানান তিনি।
এবারের ঈদ উল আযহা তাঁর কর্মজীবনের সর্বশেষ ঈদ উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত জানান, বয়স বাড়ায় শারিরিক কারণে ভবিষ্যতে আর কোন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই।
তিনি সিলেটসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। বিশেষ করে নিজের নির্বাচনি এলাকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিলেটের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের প্রতিনিধি হিসেবে দেশ-বিদেশে অবদান রাখার সুযোগ করে দিয়েছেন।
অর্থমন্ত্রী সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক ও তেমুখি-বাদাঘাট সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
কারাগার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন মো. আব্দুল জলিল, সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক দেবোজিৎ সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed