মোটর সাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় আকাশ শেখ নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইসলামপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সরোয়ার শেখের একমাত্র ছেলে আকাশ শেখ (১৫) মঙ্গলবার সকালে তার ব্যবহৃত সুজুকি মোটর সাইকেল নিয়ে বের হয়। দ্রুতগতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় নড়াইল সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশের চাচা জেলা পরিষদের সদস্য হাদিউজ্জামান জানান, তার ভাইপো আকাশ স্থানীয় ঘষিবাড়িয়া-মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে বাবা-মায়ের একমাত্র সন্তান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed