দ্রুত ওজন কমায় সুজি
স্বাস্থ্য ডেস্ক : যারা দ্রুত ওজন কমাতে সাহায্য করে সুজি । কেননা সুজিতে রয়েছে প্রচুর পরিমানের ক্যালরি। ইউএসডিএ (USDA) অনুসারে ১০০ গ্রাম সুজিতে ৩৬০ ক্যালোরি থাকে এবং কোলেস্টেরল থাকে না।
তবে দ্রুত ওজন কমাতে চাইলে বাজার থেকে কী ধরনের সুজি কিনছেন তা খেয়াল রাখা উচিত। ফাইবার সমৃদ্ধ স্বাস্থ্যকর সুজি শরীরের পক্ষে উপকারী। দুধ বা সবজি সহকারে সুজি খেলে তা থেকে পুষ্টি পাওয়া যায়। সুতরাং সুজির তৈরি বিভিন্ন খাবার খেতে পছন্দ করলে পরের বার থেকে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার সুজির সঙ্গে যোগ করে খেতে হবে।
১. এনার্জি বৃদ্ধি করে: স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় এই খাদ্য শক্তি ও এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে।
২. প্রচুর পরিমাণে আয়রন থাকে: প্রচুর পরিমাণে আয়রন থাকায় সুজি আয়রনের ঘাটতি দূর করে। রক্ত সঞ্চালনেও সাহায্য করে। USDA অনুসারে ১০০ গ্রাম সুজিতে ১.২৩ মিলিগ্রাম আয়রন থাকে।
৩. হাড় মজবুত করে: সুজিতে ক্যালসিয়াম থাকায় হাড় মজবুত হয়। usda অনুসারে ১০০ গ্রাম সুজিতে ১৭ মিলিগ্রাম ক্যালশিয়াম থাকে।
৪. স্নায়ুতন্ত্র সুস্থ রাখে: ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ফসফরাসের উপস্থিতির কারণে সুজি আমাদের স্নায়ুতন্ত্র সুস্থ রাখে। USDA অনুসারে প্রতি ১০০ গ্রাম সুজিতে যথাক্রমে ৪৭ মিলিগ্রাম, ১.০৫ মিলিগ্রাম এবং ১৩৬ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ফসফরাস থাকে।
৫. কোলেস্টেরল অনুপস্থিত: সুজিতে কোলেস্টেরল থাকে না। USDA অনুসারে সুজি শরীরের কোনওরকম ক্ষতি করে না তাই নিশ্চিন্তে গ্রহণ করা যায়।
সুজি ওজন কমাতে সাহায্য করে, শুধুমাত্র আপনি যদি সুজির সঙ্গে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ পুষ্টিকর খাবার যোগ করেন তবেই। আর একথা অবশ্যই মনে রাখবেন শরীরচর্চা এবং সুষম আহারের যৌথ প্রয়াসেই ওজন হ্রাস সম্ভব হয়।
Related News
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টো থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত)Read More



Comments are Closed