জামালগঞ্জে ট্রলার ডুবে মা-ছেলে নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে নৌকা ডুবিতে মা ও ছেলে নিখোঁজ ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টায় ইঞ্জিন চালিত নৌকায় করে ৩৫ জন যাত্রী নিয়ে জামালগঞ্জ উপজেলা সদর থেকে ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে যাওয়ার পথে পাকনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৗকাটি ডুবে মা ও ছেলে নিখোঁজ হন। এ সময় আরো ১৫ জন যাত্রী আহত হন।
নিখোঁজ মা বিউটি আক্তার (৩০)। তিনি ফেনারবাক গ্রামের আমির হামজার ন্ত্রী ও তার ছেলে ছিফাত উল্লাহ্ (৫) ।
নৌকা ডুবির খবর পেয়ে ফেনারবাঁক ও আশাপাশ গ্রামের লোকজন পাকনার হাওরে গিয়ে অন্যান্য যাত্রীদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেকে এনে ভর্তি করেন।
আহতরা হলেন ফেনারবাক গ্রামের মোঃ আব্দুল আউয়াল চৌধুরী (৬৫), ফয়জুন নুর চৌধুরী (৫০), হেনা বেগম (৪০),এমদাদুল হক (২৪), জুলফা আক্তার (৫), রইছ মিয়া(৩৭), সামছুল হক(৫৫), অন্তর মিয়া(১৫), কমল আলী(৭৫),মর্জিয়া বেগম(৯),ডরিন বেগম(১৬), হ্যাপী আক্তার(৬), পলি আক্তার(২৩), স্বর্ণা আক্তার(২৮), আবুল হোসেন(৪০),মাহিন মিয়া(৯) ,শফিক মিয়া(২৫), প্রিয়া বেগম(২০), জাকরিয়া(১৩) ও সাহেরা বেগম(৪০)।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed