সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা
বৈশাখী নিউজ ডেস্ক : যথাযথ মর্যাদায় সৌদি আরবসহ বিশ্বের কয়েকটি দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সৌদির মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরছেন হাজিরা।
মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি শেষে মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।
এছাড়া ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আযহা পালিত হচ্ছে। বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed