গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে বাস ও প্রইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
অাজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাক-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরান হলেন- রূপালী ব্যাংক মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম আরাফাত হাসান প্রিন্স (৩৬) এবং তার ফুফাতো ভাই আর্কিটেক্ট শিমুল (৪০)।
প্রিন্স বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের সরদার আজিজুর রহমানের ছেলে। শিমুলের বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায়।
এই ঘটনায় প্রিন্সের স্ত্রী মেসকাতই জাহান ফেরদৌসী কেকা (৩০) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান, প্রিন্স স্বজনদের সঙ্গে ঈদ করতে নিজের প্রাইভেটকারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। প্রইভেটকারটি গোপীনাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। প্রিন্স ও শিমুলের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed