জামিন পেলেন ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: বেপরোয়ার বাসের চাপায় সহপাঠীর নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের সাধালণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক মামলায় গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীসহ ২৫ জন জামিন পেয়েছেন।
রবিবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো এবং ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে কবীর হোসেন, ব্যারিস্টার জ্যাতির্ময় বড়ুয়া, আক্তার হোসেন জুয়েলসহ আরো অনেকে জামিন চেয়ে শুনানি করেন।
গত ৯ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর একাধিক মামলায় তাদের পৃথকভাবে জামিন আবেদন করলে তা নাখোচ করে দেন আদালত। এর আগে গত ৭ আগস্ট ২২ শিক্ষার্থীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওই ২২ ছাত্রের মধ্যে ১৪ জন বাড্ডা থানার এবং ৮ জন ভাটারা থানার মামলার আসামি। আসামিরা সবাই রাজধানীর বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed