‘সাত ভাই চম্পা’ খ্যাত নায়ক সাত্তার আর নেই
বিনোদন ডেস্ক: ‘সাত ভাই চম্পা’ খ্যাত অভিনেতা আব্দুস সাত্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। অভিনেতা সাত্তার শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।আজ দুপুর ২টায় বিএফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ আগষ্ট) দিবাগত রাত ২ টায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গুণী এ অভিনেতা অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। একই সাথে বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
ইবনে মিজানের ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন আব্দুস সাত্তার। ১৯৮৪ সালে আলমগীর পিকচার্সের ‘রঙিন রূপবাণ’ ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়াও মধুমালা মদন কুমার, সাত ভাই চম্পাসহ আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed