নরসিংদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী জেলার মনোহরদীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশু মারা গেছে।
শনিবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
নিহতেরা হলো– উত্তর চরমান্দালিয়া গ্রামের আসাদ মিয়ার ১০ বছর বয়সী মেয়ে রিক্তা আক্তার, ৮ বছর বয়সী শিখা আক্তার এবং আসাদ মিয়ার প্রতিবেশী মিজানুর রহমানের সাড়ে ৭ বছরের মেয়ে মিলি আক্তার।
স্থানীয়দের বরাতে ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, আজ (শনিবার) দুপুরে বাড়ির অদূরে আবুল কাশেম নামে একজনের পুকুরে গোসল করতে যায় তিন শিশু। দীর্ঘ ২ ঘণ্টা পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। পরে বিকাল ৩টার দিকে আবুল কাশেমের পুকুরে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ পাওয়া যায়।
ওসি বলেন, খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed