সিলেটে ট্রাকের চাপায় প্রাণ গেলো বাইক আরোহীর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন আলফু মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী।
শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলফু মিয়া (৩৫) বিশ্বনাথ উপজেলার সিরাজপুর গ্রামের মছদ্দর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, মোটরসাইকেলে বিশ্বনাথের দিকে যাচ্ছিলেন ওই আরোহী। ঘটনাস্থলে আসামাত্র সামনে থাকা একটি গাড়িকে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed