Main Menu

মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ৪০০ কিমি!

বৈশাখী নিউজ ডেস্ক : ই-কারের চাহিদা বেড়েই চলেছে। কারণ পরিবেশবান্ধব ও খরচ কম হওয়ায় পৃথিবীর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ই-কারের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় পোরসে তৈরি করলো ই-কার। মডেল পোরসে টেকান। তবে এটি এখনই বাজারে আসছে না। এজন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পোরসের এই সুপার ই-কারটির বিশেষত্ব হচ্ছে, এটি এক চার্জে ৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারবে। মাত্র ১৫ মিনিটের চার্জে গাড়িটি চলবে ৪০০ কিলোমিটার।

গাড়িটিতে রয়েছে দুইটি শক্তিশালী মোটর। রয়েছে দ্রুতগতিতে চার্জ নিতে সক্ষম এমন ব্যাটারি। এসব ব্যাটারির জন্য ৪০০ ভোল্টের চার্জার ব্যবহার করা হয়েছে। এসি, ডিসি দু ধরনের কারেন্ট দিয়েই এই ব্যাটারি চার্জ করা যাবে।

এই গাড়িটির গতি শুন্য থেকে ১০০ কিলোমিটার উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। গাড়িটির দাম-দর সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed