Main Menu

গাজীপুরে লেগুনার চাপায় পথচারী নিহত

মাছুদ পারভেজ (গাজীপুুর) সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানি এলাকায় লেগুনার চাপায় অজ্ঞাত পথচারী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে নলজানি এলাকার ঢাকা-গাজীপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ জনতা লেগুনায় আগুন ধরিয়ে দেয় এবং চালককে মারধর করে পুলিশে সোপর্দ করে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। আটক চালক মো. করিম (২০) ময়মনসিংহের গাফরগাঁও থানার জিরানীবাজার এলাকার সিদ্দিকের ছেলে।

জয়দেবপুর থানার এসআই মিলাদুন্নবী ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে নলজানি এলাকায় জয়দেবপুরগামী লেগুনা পথচারী ওই ব্যক্তিকে ধাক্কা ও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা লেগুনা চালককে মারধর করে পুলিশে সোপর্দ করে এবং লেগুনায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

Share





Related News

Comments are Closed