সিলেটে মহিলা দলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর নগরীর নয়াসড়কে মহানগর সভানেত্রীর বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকো ও মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসোইনের মাতার আত্মার মাগফেরাত, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সিলেট মহানগর সভানেত্রী জাহানারা ইয়াসমিন গোলাপী, সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, সহ-সভানেত্রী মিনারা বেগম, সহ-সভানেত্রী কুহিনুর ইয়াসমিন ঝর্ণা, ফাতেমা জামান রোজি, রিনা বেগম, রেহানা ফারুক শিরিন, সুমি রেজা, সাফিয়া খাতুন মনি, ফরিদা আক্তার, রেহেনা বেগম, পলিনা রহমান প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed