বিশ্বনাথে ৯টি অস্থায়ী পশুর হাটের নিলাম সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে স্থায়ী ৩টি পশুর হাটের সাথে প্রকাশ্যে নিলামের মাধ্যমে আরোও ৯টি হাট বসছে। বৃৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র উপস্থিতিতে অনুষ্ঠিত প্রকাশ্যে নিলামে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, কৃষি কর্মকর্তা রমজান আলী, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া।
উপজেলার স্থায়ী পশুর হাটগুলো হল- (১) বিশ্বনাথ পুরাণ বাজার, (২) বৈরাগী বাজার, (৩) পীরের বাজার এবং অস্থায়ী পশুর হাটগুলো হল-(১) লামাকাজী বাজার, (২) মুফতির বাজার, (৩) পনাউল্লাহ বাজার, (৪) রামপাশা নয়া বাজার, (৫) পুরাণ হাবড়া বাজার, (৬) সিংগেরকাছ বাজার, (৭) ধর্মদা মৌজার ধর্মদা-তাতীকোনার ঈদগাহ সংলগ্ন খালি জায়গা, (৮) বাগিচা বাজার ও (৯) কালীগঞ্জ বাজার।
অস্থায়ী ৯টি পশুর হাটের প্রকাশ্যে নিলাম সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার বলেন, নির্ধারিত ১২টি পশুর হাট (স্থায়ী ও অস্থায়ী) ছাড়া আর কোথাও এবং কোন সড়কের উপর পশুর হাট বসানো যাবে না। আইন অমান্য করলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed