নারায়ণগঞ্জে ক্রেনের হুক ছিঁড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটি ভোগ্যপণ্য তৈরিকারী একটি প্রতিষ্ঠানের।
নিহত ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের বিন্দুপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে তুষার (১৯) ও নোয়াখালীর গোপালপুর এলাকার একরামুল হকের ছেলে জুয়েল (২২)। তাঁরা ফিডার ওয়েলডারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, সকালে স্টিলের তৈরি স্ট্রাকচার নির্মাণের কাজ করছিলেন জুয়েল ও তুষার। তাঁরা ক্রেনের সাহায্যে লোহার মালামাল ওপরে উঠিয়ে নিচে নামার সময় ক্রেনের হুক ছিঁড়ে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed