দক্ষিণ সুরমায় বিএনপি নেতা বাবলু আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সিলেট জেলা মটর মেকানিক্স ওয়ার্কশপ ইউনিয়নের যুগ্ম-সম্পাদক বাবলু হোসেন হৃদয়কে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাকে দক্ষিণ সুরমা থানার এসআই শিপলু আটক করেন।
এসআই শিপলু জানান, একটি মারামারির ঘটনায় থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে চালান দিয়েছেন বাবলুকে।
আটক বাবলু হোসেন হৃদয় কদমতলী এলাকার মনির উদ্দিনের পুত্র।
দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা যায়, কদমতলী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র সিলেট জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা গণতন্ত্রী পার্টির শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক রুস্তুুম আলম কুদ্দুস (৫০)’র উপর গত ১৮ মে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় আহত রুস্তুুম আলম কুদ্দুস বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় বাবলু হোসেন হৃদয়কে ১নং আসামীসহ অন্যান্যদের আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ ২৪/০৫/২০১৮ ইং।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed