Main Menu

ফেইসবুকে অশ্লীল ছবি প্রকাশ, ৩ বখাটে জেলে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে এক স্কুল শিক্ষিকার অশ্লীল ছবি ফেসবুকে প্রকাশের দায়ে ৩ বখাটেকে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়। সিলেটের সিনিয়র জুডিশিয়াল ৩য় আদালতের ম্যাজিষ্ট্রেট কাকন দে মঙ্গলবার তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হচ্ছে, বিশ্বনাথ উপজেলার পুরাণগাঁওয়ের আব্দুর রহিমের পুত্র আব্দুস সালাম, একই গ্রামের মৃত আব্দুস সুবহানের পুত্র আজমল হোসেন ও আব্দুর রহিমের পুত্র সেলিম।
জানা গেছে, ২০১৭ সালের ৫ ফেব্রয়ারী বিশ্বনাখ পুরান গাও গ্রামের বখাটে আব্দুস সালাম ও তার সহযোগীরা স্থানীয় এক স্কুল শিক্ষিকার অশ্লীল ছবি ফেইসবুকে প্রকাশ ও প্রচার করে। এ ঘটনায় ওই শিক্ষিকার ভাই ইমরান হোসেন বাবুল বাদী হয়ে বিশ্বনাথ থানায় পর্নেগ্রাফি আইনে একটি মামলা করেন। মামলা নং বিশ্বনাথ জিআর ২৩/১৭। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি জোন সিলেটের পরিদর্শক আব্দুল আওয়াল গত ২২ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ধার্য্য তারিখে মঙ্গলবার আসামীরা আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed