ঢাবিতে অনলাইনে ভর্তি সময়সীমা বেড়েছে
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন সময়সীমা আগামী ২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে এই সময়সীমা ছিল আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঈদ-উল-আযহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বর্ধিত করা হয়েছে।
অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই মঙ্গলবার শুরু হয়।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed