মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মানহানির এক মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগের ওই মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে সোমবার (১৩ আগস্ট) এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ করা হয়েছে, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে- এমন অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার হাকিম আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed