বাংলা ভাষায় কেনা যাবে ডোমেইন
বৈশাখী নিউজ ডেস্ক: যারা ইংরেজি পড়তে বা বলতে পারেন না, তাদের জন্য ডোমেইন নাম সহজ করতে যাচ্ছে আন্তর্জাতিক ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)। স্থানীয় ভাষায় ডোমেইন নাম চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন আর কোনো ডোমেইন নাম কিনতে ইংরেজি ভাষার ওপর নির্ভর করতে হবে না। বাংলা ভাষাভাষীদের জন্য এটি সুখবর বটে।
ভারত থেকে ২২টি ভাষায় ডোমেইন নাম দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলেছে। বিষয়টি অনুমোদন পেয়ে গেলে ইংরেজি নামের ডোমেইন আর না কিনলেও চলবে। চাইলে বাংলা ভাষাসহ স্থানীয় বিভিন্ন ভাষায় ডোমেইন নাম কেনা যাবে। পিটিআইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আইসিএএনএন ইন্ডিয়ার প্রধান সমীরণ গুপ্তা বলেন, নয়টি ভারতীয় স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে। তার মধ্যে আছে বাংলা, দেবনাগরী, গুজরাটি, গুরুমুখী, কানাড়া, মালায়ালম, ওডিশি, তামিল ও তেলেগু। এ স্ক্রিপ্টগুলো আরও অনেক স্থানীয় ভাষার ডোমেইন নামের সঙ্গে কাজ করবে। আইসিএএনএন বর্তমানে এসব ভাষার ডোমেইনের জন্য নিরাপত্তা ও টেকসই সংজ্ঞা নির্ধারণে কাজ করছে। বিশ্বের অন্যান্য স্ক্রিপ্টের ক্ষেত্রে যেসব নিয়ম পালন করা হয়, এ ক্ষেত্রেও তা-ই অনুসরণ করা হবে। এতে যারা ইংরেজি জানে না বা বোঝে না, তারাও অনলাইনে আসতে পারবে। এতে স্থানীয় বা নিজস্ব ভাষার ডোমেইন ব্যবহারের সুযোগ হবে।
আইসিএএনএন ভারতের প্রধান বলেন, বর্তমান বিশ্বে ৫২ শতাংশ মানুষ ইন্টারনেট সংযোগের আওতায় আছে। আইসিএএনএন বর্তমানে ডিজিটাল বৈষম্য দূর করার চেষ্টা করছে। অনলাইনের বাইরে থাকা বাকি ৪৮ শতাংশ মানুষের অনেকেই ইংরেজি বলতে পারে না বা টাইপ করতে পারে না। স্থানীয় ভাষায় ডোমেইন পাওয়া গেলে অনেকের জন্য সুবিধা হবে।
বর্তমানে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে বাংলাসহ অনেক স্থানীয় ভাষায় কনটেন্ট সার্চ করা যায়। তবে স্থানীয় ভাষায় ডোমেইন পাওয়া গেলে স্থানীয় ভাষায় কনটেন্ট প্রকাশ করা সহজ হবে বলে মনে করেন সমীরণ গুপ্তা।
আইসিএএনএন স্থানীয় ভাষায় ডোমেইন নাম আনতে নিও-ব্রাহ্মী জেনারেশন প্যানেল তৈরি করেছে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের ৬০ জন কারিগরি বিশেষজ্ঞ, ভাষাবিদ অংশ নিয়েছেন। এ অঞ্চলগুলোর জন্যও নতুন স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে দেবনাগরী, গুজরাটি, গুরুমুখী, কানাড়া, ওডিশি ও তেলেগু স্ক্রিপ্ট জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। www.icann.org/idn লিংকে মতামত দেওয়া যাবে। তবে বাংলা ভাষার জন্য এখনে মতামত চাওয়া হয়নি।
আইসিএনএনের দেয়া তথ্য মতে, বর্তমানে বিশ্বে ৪২০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। ২০২২ সাল নাগাদ এ সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে যাবে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed