মৌলভীবাজারে প্রাইভেট কারে আগুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা একটি প্রাইভেট কার আগুনে পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১১ আগস্ট) সকালে শহরের কুসুমবাগ এলাকায় মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে শহরের মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১২-৬৮০৭) হঠাৎ আগুন লেগে যায় তখন পাম্পের লোকজন সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কারটি ধাক্কা দিয়ে সামনের রাস্তায় নিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান শাহিন আহমদ আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গাড়ীর অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed