ফটো সাংবাদিক শহিদুল আলম বঙ্গবন্ধু মেডিকেলে
বৈশাখী নিউজ ডেস্ক: দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক ড. শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।
বুধবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৃক গ্যালারির মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান।
তিনি বলেন, ডিবি কার্যালয় থেকে সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা ফটো সাংবাদিক শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবিলম্বে বিএসএমএমইউয়ে পাঠাতে মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
‘মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট’ করার অভিযোগে রোববার রাতে শহিদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। পরে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। আদলত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন শহিদুল আলম।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed