হেতিমগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ সহোদর নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ সহোদর নিহত হয়েছেন। তাদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান।
নিহতরা হলেন- গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকন্দর আলীর ছেলে তরমুজ আলী (৪৫) ও সুরুজ মিয়া (৪০)।
সুরুজ মিয়া ছিলেন অটোরিকশার চালক। তিনি তার অপর দুই ভাইকে নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। তার পরিচয় পাওয়া যায়নি।
আজ (বুধবার) সকাল সাড়ে ১১ টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তারা প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও যানচলাচল স্বাভাবিক করে।
এদিকে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিভিয়েছেন। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি ২ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহত অপর জনের অবস্থাও আশংকাজনক।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed