ধর্ষণের বিচারের দাবীতে সিকৃবিতে মানববন্ধন
সিকৃবি সংবাদদাতা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার ধর্ষক খুনীদের শাস্তির দাবী জানিয়ে ও সারাদেশে ধর্ষণ বন্ধের দাবীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে উক্ত মানববন্ধনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।
মৌন প্রতিবাদের মাধ্যমে তারা কৃত্তিকা ত্রিপুরার ধর্ষক খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং সারাদেশে ধর্ষণ বন্ধে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ জানান।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed