বিশ্বনাথে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন রবীন্দ্র মালাকার (৩৬) নামে এক অটোচালক। মঙ্গলবার সকাল ১১টার দিকে বসতঘরের সিলিং ফ্যানের হুকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
রবীন্দ্র সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হরিপুর গ্রামের মাখন মালাকারের ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে একটি ভাড়াটে বাসায় পরিবার নিয়ে বসবাস করে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় অটোচালক রবীন্দ্র মালাকারের। এ সময় তিনি স্ত্রীকে বেদম মারপিট করে পাশের একটি বাসাতে পাঠিয়ে দেন। পরে রাতের কোনো এক সময় সকলের অগোচরে গলায় ফাঁস নেন রবীন্দ্র।
বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed