এম এ খানের ৩৪তম মৃত্যু বার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক নৌবাহিনীর প্রধান এবং যোগাযোগ মন্ত্রী ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম শাহাদাত বার্ষিকী আজ ৬ই আগষ্ট সোমবার। তিন দশক আগে এই দিনটিতে তিনি জীবনের শেষ মূহুর্তটুকুও নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এক মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
উক্ত মিলাদ মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ জানিয়েছেন।
এছাড়াও ঐদিন বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বিরাহিমপুরে এবং বাদ আসর হযরত শাহপরান (রহ.) এর মাজার প্রাঙ্গনে, জামালপুর জেলার দুর্মুটে হযরত শাহ কামাল (রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গনে, বগুড়ার বাইতুর রহমান জামে মসজিদে, সুরভী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সকল শাখায়, বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনার বিভিন্ন নৌ ঘাটিতে এবং সৌদি আরবের পবিত্র মক্কা শরীফে, যুক্তরাজ্যের ব্রিকলেনে ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রংক্সস্টার্লিং বাংলা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণের কর্মসূচী রয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed